বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

বিএনপি নেতা হাবিবকে অবাঞ্চিত ঘোষণা করলো সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

এম এন সরদার।। বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে অবাঞ্চিত ঘোষণা করেছে সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ। গত ২৬ সেপ্টেম্বর’২০ অনুষ্ঠিত পাবনা-৪ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে চ্যানেল আই এর একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে অকাট্য ভাষায় কটূক্তি ও থুথু নিক্ষেপ করায় তীব্র প্রতিবাদ হিসেবে হাবিবকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অবাঞ্চিত করার ঘোষণাটি জানিয়েছেন। বিবৃতিতে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ বাবলু মালিক আরও বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব নীতি আদর্শহীন একজন রাজনৈতিক নেতা। তার রাজনৈতিক দর্শন হলো বেইমানি আর মুনাফেকি করা।সে শেখ হাসিনার সাথে বেঈমানি করেছে আবার খালেদা জিয়ার সাথেও বেঈমানি করেছে। তিনি আরও বলেন, হাবিব দলবদলের পরে তার দলের প্রতীক ধানের শীষে একবারও ভোট দেয়নি এ থেকেই বোঝা যায় প্রকৃতপক্ষে সে কতটা আদর্শবান রাজনীতিক। নীতি আদর্শহীনতার কারণে হাবিবুর রহমান হাবিব কোন ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারেনি। এক কথায় বলা যায় তার দলে কোনো নেতাকর্মী তাকে পছন্দ করে না। অন্যদিকে,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস একজন আদর্শীক রাজনীতিবিদ। তার ৬২ বছর রাজনৈতিক জীবনে কখনো সে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের আদর্শ থেকে দূরে সরে যায়নি। সে এই দলকে ভালোবেসে অমানুষিক জুলুম নির্যাতন সহ্য করেছেন তবুও দলবদল করেননি। তার এই নীতি আদর্শের কারণে এবং সততা ও নিষ্ঠার কারণে তার জীবনে সকল নির্বাচনে সে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।এবারও ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ তাকে ভালবেসে নৌকায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করে বুঝিয়ে দিয়েছে ঈশ্বরদী-আটঘরিয়ার মাটিতে কোন বেইমান মোনাফেকের স্থান নেই।তিনি জনসম্মুখে মিডিয়ার মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে যেভাবে কটূক্তি ও থুথু নিক্ষেপ করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় ঈশ্বরদী-আটঘরিয়ার মাটিতে রাজনীতি করার মতো তার সুযোগ আর ভবিষ্যতে হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!