রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ডিডিপির জমকালো সঙ্গীতানুষ্ঠান সুরের মেলা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

মুনমুন আক্তার, রাশেদুজ্জামান ও সাঈদ হাসান লিমন।। ঈশ্বরদীর স্বনাম ধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা গত ৩০ ডিসেম্বর’২০ সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডিডিপির চেয়ারম্যান সাপ্তাহিক জংসন সম্পাদক ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, পাবনা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলার সম্পাদক ডাঃ মোঃ আব্দুস সালাম, এশিয়ান টিভি রাজশাহী বিভাগীয় স্টাফ রির্পোটার মোহাম্মদ আক্তার রহমান, এটিএন বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, পাবনা কাদরিয়া মোহাম্মাদিয়া দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফি জয়নাল আবেদিন।
পরে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন কবি যাযাবর জিয়া, কবি রমজান আলী, বাউল আছিয়া পাগলী,শিল্পী এস এম রাজা,ওহাব রানা, ইলমাতুল ইসলাম রুপা, অর্পা খন্দকার, সুমাইয়া, নারগিস, সাঈদ হাসান লিমন, মিঠুন বাউল, খাজা রিপন চিশতী, ইউনুস আলী, সুজাল মোল্লা, তরিকুল, বাউল আমজাদ হোসেন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, হাসান, জাফর, আলাউদ্দিন, সুপর্ণা, প্রীতি, কবিতা, ইতি,আফসানা, মুন্নি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিডিপির পরিচালক (সংগীত)ওস্তাদ মাসুদ রানা। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!