মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ঈশ্বরদীর মাইক্রোবাস চালক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

সাঈদ হাসান লিমন।। আজ ৯ ফেব্রুয়ারি’২১ আনুমানিক সকাল সাড়ে ৭ টায় ঈশ্বরদী নাটোর বিশ্বরোডের বড়াই গ্রাম গুনাইহাঁটি নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক সাগর (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মাইক্রোবাসের অপর যাত্রী রাশিয়ান নাগরিক সেরগে (৩৫) ও অজ্ঞাত ৩৬। নিহত মাইক্রোবাস চালক সাগর ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণখোলা আলহাজ্ব ক্যাম্পে আব্দুর রাজ্জাকের ছেলে এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ’র কর্মচারী। আহত ২ জনও ওই কোম্পানিরই কর্মকর্তা বলে জানা গেছে। উল্লেখিত সময়ে ঈশ্বরদী রূপপুর থেকে বনপাড়া হয়ে বিশ্বরোডে রাজশাহী যাওয়ার পথে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি ট্রাকের চাপায় দুমড়ে মুছড়ে যায়। ফলে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত এবং অপর ২ জন যাত্রী আহত হয়। দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!