শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত
———
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর’২৫) সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে স্টেশন রোডে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন’র এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভায় বক্তৃতা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদীর আহবায়ক ও বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সভাপতি জাহিদুল আলম সনু প্রমুখ। সঞ্চালনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু।
মানববন্ধন ও পথসভায় বক্তারা প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ছায়ানটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন ও পথসভায় ঈশ্বরদী প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!