শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩ রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার বার্তা একটাই-জনগনের ভোটাধিকার নিশ্চিত করা –জেলা প্রশাসক এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার ——— বিজনেস ফাইল’র অনুষ্ঠানে শিল্প সচিব ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুঃজনমনে প্রশ্ন,আত্মহত্যা নাকি হত্যা? নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিলে নিরীহ মানুষকে হয়রানি না করার আহবান জানালেন হাবিবুর রহমান হাবিব

পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা,
নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয়
—————–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ঘোষিত তার ১৯ দফা নির্বাচনী ইশতেহারের প্রথম দফাতেই ঈশ্বরদীর সামগ্রিক গুরুত্ব বর্ণনা করে নির্বাচিত হলে ঈশ্বরদীকে জেলা ঘোষণা ও বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আজ ৬ ফেব্রুয়ারী’২৬ সকালে ঈশ্বরদী প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে ইশতেহার ঘোষণা কালে তিনি বিষয়টি জোরালোভাবে ঘোষণা দেন।

উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে আধুনিক অবকাঠামো, টেকসই কর্মসংস্থান এবং মান সম্মত নাগরিক সেবা নিশ্চিত করে সমৃদ্ধ ঈশ্বরদী-আটঘরিয়া বিনির্মানে আমার অঙ্গীকার শিরোনামে বিস্তারিত বিশ্লেষণ ধর্মী ১৯ দফার ইশতেহারে সর্বাগ্রে তিনি ঈশ্বরদীকে জেলা করার বিষয়টি গুরুত্ব দিয়েছেন।

দেশের সর্ববৃহৎ এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী বিমানবন্দর, রেলওয়ে বিভাগীয় সদরদপ্তর, রেলওয়ের সর্ববৃহৎ জংশন স্টেশন, জাতীয় সুগারক্রপ গবেষণা ইনিস্টিউট, ডাল ও কৃষি গবেষণা কেন্দ্র সহ একাধিক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, ঈশ্বরদী ইপিজেড, দক্ষিণাঞ্চলের যোগাযোগের সংযোগস্থল, প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু, জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ, শিল্পায়ন, বিনিয়োগের প্রসার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রমবর্ধমান ব্যপকতা বিবেচনায় ঈশ্বরদী জেলা হিসেবে স্বীকৃতি লাভের যোগ্যতা রাখে বলে তিনি ইশতেহারের প্রথম দফাতেই বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু’র সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির সদস্য মাহাবুবুর রহমান পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনাকীর্ণ সাংবাদিকদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব তার ইশতেহারে ঈশ্বরদী রেলওয়ে জংশনের আধুনিকায়ন, ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী রুটে নতুন দুটি আন্তঃনগর ট্রেন চালু, রেলগেটে আধুনিক ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণ, ঈশ্বরদী বিমানবন্দর চালু, ঈশ্বরদী ও আটঘরিয়ায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন, শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, ইউনিয়ন পর্যায়ে শয্যা সংখ্যা বৃদ্ধি ও মান উন্নয়ন, বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করণ, আধুনিক এম্বুলেন্স সার্ভিস চালু করণ, হাসপাতাল ব্যবস্থাপনায় আমুল সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ, বিএনপির স্বাস্থ্যসেবা ভিশন বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নার্সিং কলেজ প্রতিষ্ঠা, ছাত্র বৃত্তি ও সহায়তা তহবিল গঠন করা, এমপিওভুক্তি ও শিক্ষকদের অধিকার নিশ্চিত করণ, ডেডিকেটেড বাস সার্ভিস প্রবর্তন, মাধ্যমিক শিক্ষা সরকারি করণ, পাবলিক লাইব্রেরি ও জ্ঞানচর্চা কেন্দ্র স্থাপন, জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা প্রদান, কৃষি উপকরণ প্রাপ্তি ও সরাসরি তদারকি, হিমাগার ও এগ্রো-হাব স্থাপন, উৎপাদিত কৃষি পণ্যের ন্যাযমূল্য প্রাপ্তি ও বাজারজাত করণের সুব্যবস্থা গড়ে তোলা, ডিগ্রীর চরের কৃষি ও কৃষকের উন্নয়ন, নদী শাসন ও টেকসই উন্নয়নের ব্যবস্থা করা, বন্ধ কলকারখানার পুনরুজ্জীবিত করণ, বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়নের উপযুক্ত পরিবেশ তৈরি করা, ঈশ্বরদী ইপিজেড এর কৌশলগত সম্প্রসারণ ও গণ কর্মসংস্থান সৃষ্টি করা, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র শিল্প এর ব্যাপক বিকাশ ঘটানো, বেকারত্ব হ্রাসে ও টেকসই বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আধুনিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সেন্টার ও আউটসোর্সিং সেন্টার স্থাপন, ভূমি ও রেজিস্ট্রার অফিসে ঘুষ, দূর্নীতি বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ, মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা, গ্রাম-মহল্লার কাচা রাস্তা পাকা করণ, স্টেডিয়াম সংস্কার, স্বচ্ছ জবাবদিহি মূলক ও দূর্নীতিমুক্ত প্রশাসন, ধর্মীয় সম্প্রতি ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠন, বাল্য বিবাহ ও যৌতুক বন্ধ, আধুনিক ও পারিবারিক বিনোদন কেন্দ্র, খেলার মাঠ ও অত্যাধুনিক মুক্তমঞ্চ নির্মাণ, পদ্মা নদীর পাড় ঘেঁষে হার্ডিঞ্জ ব্রিজ থেকে লালন শাহ সেতু পর্যন্ত ব্লক দিয়ে বাঁধাই করা আধুনিক ওয়াকওয়ে এবং সাইক্লিং ট্র্যাক তৈরি, পর্যটকদের জন্য নদীতে আধুনিক ও নিরাপদ হাউসবোট বা স্ক্রুজশিপের ব্যবস্থা করা হবে, বিদেশি পর্যটক ও বিশেষজ্ঞদের মান-সম্মত অবসরযাপনের জন্য নদীমুখী থিম রিসোর্ট ও কটেজ নির্মাণের সুযোগ সৃষ্টি করা হবে, শিশুদের জন্য পার্ক এবং পদ্মা নদীর বুকে ভাসমান রেস্তোরাঁ স্থাপন, পর্যটকদের ২৪ ঘন্টা নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষায়িত ট্যুরিস্ট পুলিশ ইউনিট গঠন করা সহ বিরাজমান সকল সমস্যার সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে ঘোষিত ইশতেহারে।
এসময় বিএনপির ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, রাজা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!