শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর ঈশ্বরদীতে স্বস্ত্রীক পূজা মন্ডপ পরিদর্শন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর ঈশ্বরদীতে স্বস্ত্রীক পূজা মন্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার।।পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পাবনা পুলিশ সুপার মোঃ মোরতুজা আলী স্বস্ত্রীক ঈশ্বরদীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গত ১২ অক্টোবর’২৪ সন্ধা রাতে উল্লেখিত দুজন কর্মকর্তাকে ঈশ্বরদীতে স্বাগত জানিয়ে তাদের সফর সঙ্গী হন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ।
প্রশাসনের এসব কর্মকর্তারা বিভিন্ন মন্দিরের পূজা মণ্ডপে এসে পৌঁছালে মন্ডপ কমিটির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচছা জানানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপনের সার্বিক খোঁজ খবর নেন।
তারা বলেন,শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে তিন স্তরের সর্বাত্মক নিরাপত্তা ব্যাবস্হা গ্রহণ করা হয়েছে। মন্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারছেন বলে জানানো হয়। তারা বলেন, ঈশ্বরদীতে কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। এখনে আদিকাল থেকেই সকল ধর্মের লোক মিলে মিশে এউৎসব উদযাপন করে। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় গৃহীত কঠোর ব্যাবস্হায় তাদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
ঈশ্বরদীর দেড় শতাধিক বছরের পুরাতন মৌবাড়িয়া দুর্গা মন্দিরের মন্ডপ পরিচালনা কমিটির সদস্য ও সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়,ঈশ্বরদী পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কুমার চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরদী পৌর শাখার সভাপতি গোবিন্দ চৌধুরী, যুগ্ম সম্পাদক মিলন কুমার, সম্ভু নাথ চৌধুরীসহ স্ব স্ব মন্ডপের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!