বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

পাবনায় পরকীয়ার জেরে যুবক খুন, আটক -১, নেপথ্যে অন্য ঘটনা 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পাবনায় পরকীয়ার জেরে যুবক খুন, আটক -১, নেপথ্যে অন্য ঘটনা
পাবনা জেলা সংবাদ দাতা।।

পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে আকাশ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আর এতে জড়িত সন্দেহে সুভেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১অক্টোবর’২৫) রাত একটার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে এবং আহত নাইম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। আজ রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুড়ি দিয়ে তাদের কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালামকে জিজ্ঞেস করলে তিনি জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে বিশ্বস্ত একটি সূত্র দাবী করেছেন, পরকীয়ার ঘটনায় হত্যা কান্ড  সংঘটিত হয়নি। কর্মজীবী মহিলারা যাতায়াতের সময় ইভটিজিং করতো। তার প্রতিবাদ করায় খুনিরা ক্ষিপ্ত হয়ে এহত্যা কান্ড সংঘটিত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!