শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

পাবনায় তিন পাগল সংগীত নিকেতনের সংগীতানুষ্ঠান মনের মাঝি অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

পাবনায় তিন পাগল সংগীত নিকেতনের সংগীতানুষ্ঠান মনের মাঝি অনুষ্ঠিত
মুনমুন আক্তার।। জাঁকজমকপূর্ণ আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর’২৫) সন্ধ্যা পৌনে ৭টায় পাবনা বনমালী শিল্পকলা মিলনায়তনে তিন পাগল সংগীত নিকেতনের পরিবেশনায় “মনের মাঝি” শীর্ষক মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত এই সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সেলিনা শাহাদাত, বাবলা ওয়াজেদ, আমজাদ হোসেন, সাদিয়া আফরিন কথা, ফারহানা রাজ্জাক রূপা ও আনোয়ার হোসেন বাবু।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আক্তারুজ্জামান জর্জ। এ অনুষ্ঠানে সন্মানিত বিশেষ আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মোঃ হাবিবুল্লাহ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন ও ডিডিপি নিউজ ২৪ ডটকম’র সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান গুরুজী এস এম রাজা, ডেইলি অবজারভার পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি ড. নরেশ মধু, সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান আলতাব হোসেন, অধ্যক্ষ কবি আব্দুদ দাইন, বনমালী শিল্পকলার আজীবন সদস্য, লেখক ও সাংবাদিক শফিক আল কামাল।

অত্যন্ত মনোযোগ সহকারে সুশৃঙ্খল পরিবেশে মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটি উপভোগ করেন পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিল্প সাহিত্য ও সংগীতানুরাগী প্রচুর সুধীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!