বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার বিরুদ্ধে ভূয়া অভিযোগ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার বিরুদ্ধে ভূয়া অভিযোগ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
———
এস এম রাজা।। নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার বিরুদ্ধে বিএমডিসি কর্তৃক ভূয়া অভিযোগ ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঈশ্বরদীস্থ শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

আজ শনিবার (৩০ আগস্ট’২৫) দুপুরে নিজস্ব চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে কলেজের অধ্যক্ষ ডাঃ আরিফুল শরীফ রাজা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় ভূয়া অভিযোগ ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন প্রভাষক ডাঃ মোঃ কামরুল ইসলাম, ৪র্থ বর্ষের ছাত্র মোঃ রাজিবুল আলম, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সায়েম আলী, প্রভাষক ডাঃ আসাদুজ্জামান, ডাঃ আবদুল মাজেদ, ডাঃ মতিউর রহমান, ডাঃ মুনমুন আক্তার, ডাঃ জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ, ৪র্থ বর্ষের ছাত্র মোঃ ওসমান গণি, মোঃ শামসুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তৃতায় অধক্ষ্য ডাঃ মোঃ আরিফুল শরীফ রাজা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখার বৈধ অনুমতি জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। অশুভ শক্তির কালো থাবায় ডাক্তার লেখার বিরোধিতা করা একেবারেই অযৌক্তিক। অবিলম্বে এই কুট ষড়যন্ত্র থেকে সরে না দাঁড়ালে সারাদেশে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!