সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ ::
চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল

দেশে করোনায় আরও ২০৩ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।মৃত্যুর হার ১.৬১ শতাংশ।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এর আগে গতকাল সোমবার করোনায় ২২০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জনের, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারের আওতায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ জন ১৬৭ জন।

মৃতদের মধ্যে ১৩২ জন পুরুষ এবং ৭১ জন মহিলা। বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত ঢাকা বিভাগে ৬১ জন ও দ্বিতীয় অবস্থানে খুলনা বিভাগে ৫৩ জন। এছাড়া চট্টগ্রামে ৩০, রাজশাহীতে ২৭, রংপুরে ১৫, ময়মনসিংহে ৭, সিলেটে ৫ ও বরিশালে ৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬০ ঊর্ধ্ব বয়সের ১১৮ জন, ৫০ ঊর্ধ্ব ৩৯ জন ও ৪০ ঊর্ধ্ব ২৮ জন। এর আগে রোববার (১১ জুলাই) ২৩০ জনের মৃত্যু হয়। তার আগে শনিবার ১৮৫ জনের, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!