শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাশুড়িয়ায় সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

দাশুড়িয়ায় সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা  তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

২২ সেপ্টেম্বর রবিবার বিকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দরগাপাড়া বাজারে ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, মুলাডুলি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুগ্ন- আহবায়ক শরিফুল ইসলাম রিপন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রশিদ খান, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রিতা খাতুন, ইউপি সদস্য ও বিএনপি নেতা মুকুল, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি,যুবদল নেতা বিপুল মোল্লা, যুগ্ন আহবায়ক উপজেলা যুবদলের সাইফুল ইসলাম পন্ডিত, ব্র্যান্ড নেতাযুবদল নেতা হেদায়েতুল ইসলাম অনিক সহ প্রায় সহস্রাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, ২০০৩ সালে একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় নেতা শরিফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন যুবদল নেতাকে ফাঁসিয়ে দেয় একটি মহল। মিথ্যা মামলা করে সাধারণ মানুষের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ইতিমধ্যে তার সাজার মেয়াদ ২০ বছর পার হয়েছে। তাই আইনী প্রক্রিয়ায় দ্রুত শরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্য যুবদল নেতাদের মুক্তি দিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান নেতাকর্মীরা। তা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

তারা অনতিবিলম্বে সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন ,হান্নান ,বাচ্চু ও আমিনের মুক্তি দাবি  করেন ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা যুবদলের অন্যতম সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!