বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন ঈশ্বরদী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন ঈশ্বরদী
এম এন সরদার।। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২৫ এর মেগা ফাইনালে সাঁথিয়াকে ২/১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ঈশ্বরদী।
গত ২৬ আগস্ট’২৫ বিকেলে পাবনার শহীদ এ্যাডভোকেট আমীন উদ্দিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের আয়োজন করে পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
পাবনা জেলার ৯ টি উপজেলার ৯ টি দল এই খেলায় অংশ গ্রহন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিজয়ী খেলোয়াড় বৃন্দ।
এদিকে জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। তিনি বলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ এর সার্বিক তত্বাবধানে এবং খেলোয়াড়দের আন্তরিকতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করা সম্ভব হয়েছে। এঅর্জন টিকিয়ে রাখার দায়িত্ব ঈশ্বরদীবাসীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!