চাষি বাঁচাও, দেশ বাঁচাও।।
অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি
———-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, চাষি বাঁচাও, দেশ বাঁচাও। আমাদের চাষিরা যদি বেঁচে থাকে, তারা যদি সত্যিকার্থেই চাষাবাদ করতে পারে তাহলে আমরা কৃষি নির্ভর দেশ হিসেবে পরিগণিত হবো সারা দুনিয়ার কাছে।
আজ ২৩ ফেব্রুয়ারী’২৬ সকালে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি আরিফুর রহমান’র সভাপতিত্বে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল মমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিবুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলা মৎস্য উন্নয়ন অফিসার শাম্মি খাতুন।
প্রধান অতিথি আরও বলেন, কৃষকদের শুধু প্রণোদনা নয় কৃষি পণ্য যেগুলো আছে বিশেষ করে সার বীজ এগুলোর ব্যাপারে সিন্ডিকেট গঠন করার কারণে আমাদের কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন না। এসব অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে এবং কৃষকদের পাওনা কৃষকদের বুঝিয়ে দেয়া হবে।
তিনি বলেন, কৃষক ভাইয়েরা আমাদের পেটের ভাত জোগাড় করেন, ফসল ফলান অতএব তাদের ফসল ফলানোর যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে সার বীজ তারা ন্যায্য মূল্যে পাবেন।
তিনি কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষি বিভাগের যেসমস্ত মাঠকর্মী গ্রামাঞ্চলে দায়িত্ব পালন করেন তারা যেন ঠিক মতো কৃষকদের দেখভাল করেন। বিশেষ করে ঈশ্বরদীতে সবজি ফসল বেশি হয়ে থাকে যা এখানকার চাহিদা পূরণের পাশাপাশি বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে সরবরাহ করা হয়ে থাকে। অতএব কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সে বিষয়ে দৃষ্টি দেয়ার জন্য উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রতি আহবান জানান।
পরে প্রধান অতিথি কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া, সাহাপুর ও সলিমপুর ইউনিয়নের মোট ২৫ জন কৃষককের মাঝে পেঁয়াজ বীজ ও অন্যান্য উপকরণ সমূহ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজেলা কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।