শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

গাইবান্ধায় ঈশ্বরদীর ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

গাইবান্ধায় ঈশ্বরদীর ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গাইবান্ধা সংবাদদাতা।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শরীরে বেঁধে রাখা অবস্থায় সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদীর নারীসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎বুধবার (৩০ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ-বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

‎গ্রেফতারকৃতরা হলেন: পাবনার ঈশ্বরদী থানাধীন বহরপুর গুচ্ছগ্রামের মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল-আমিন বিশ্বাস (৩২) এবং আল-আমিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।

‎গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় (বডি ফিটিং) লুকানো অবস্থায় সাড়ে ৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

‎তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!