বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঈশ্বরদী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম উদ্বোধন
——–
ঈশ্বরদী (পাবনা)  প্রতিনিধি।।
“আতংক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থ্যতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঈশ্বরদী পৌর সভায় শুরু হলো মশার উৎপত্তিস্থলে মেশিনের মাধ্যমে ঔষধ স্প্রে করে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন জোরদারকরণ কার্যক্রম।

আজ রবিবার (৯ নভেম্বর’২৫) সময় সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডের ফকিরের বটতলায় আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সহ পৌর সভার অন্যান্য কমকর্তা কর্মচারীবৃন্দ।

উদ্বোধনকালে পৌর প্রশাসক মোঃ মনিরুজ্জামান বলেন, ঈশ্বরদী পৌর এলাকায় সাম্প্রতিককালে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই কার্যক্রম শুরু করা হলো।
পুরো শহরে প্রতিদিন মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে ঔষধ ছিটানো হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা, লার্ভা ধ্বংস কার্যক্রমে শহরবাসীকে এগিয়ে আসার আহবান জানানো হবে।

তিনি বলেন, পৌরবাসী সচেতন না হলে শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের একার পক্ষে এই কার্যক্রম সফল করা সম্ভব হবেনা। ডেঙ্গুুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে কিন্তু ভয়াবহ পর্যায়ে যাতে না যায় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রেখে এই উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে এবং কার্যক্রম সফল করতে হবে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!