শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীর পলাশ ১০ দিন ধরে নিখোঁজ, কোথাও সন্ধান মেলেনি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

ঈশ্বরদীর পলাশ ১০ দিন ধরে নিখোঁজ, কোথাও সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর হুমায়ন কবির পলাশ (৪৩) নিঁখোজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। এতে তার পরিবার চরম উৎকন্ঠা আর দু:চিন্তায় জীবন পার করছেন। এবিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের আলতাব হোসেন মল্লিকের ছেলে হুমায়ন করিব পলাশ গত ২৬ নভেম্বর সকালে নিজ বাড়ি থেকে আওতাপাড়া বাজারে আসে। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি তার পরিবার।

নিঁখোজ পলাশের স্ত্রী নুরুন্নাহার জানান, তার স্বামী নিঁখোজ হওয়ার পরে গত ৩০ নভেম্বর ঈশ্বরদী থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এখনো বিভিন্ন আত্নীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে যাচ্ছেন। দিন যতই গড়াচ্ছে তাকে না পেয়ে হতাশা আরও বেড়ে যাচ্ছে। পলাশের মা বাবাও ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েছেন।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত)এবিএম মনিরুল ইসলাম জানান, পলাশ নিঁখোজ এর সাধারণ ডায়েরি (জিডি)র বিষয়টি সারাদেশের সকল থানায় অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!