বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত – ১ আহত -৩

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
আজ ২৭ জুন’২১ সকালে ঈশ্বরদী নাটোর মহাসড়কের মুলাডুলি ইক্ষু খামারের কাছে সংঘটিত এক সড়ক দূর্ঘটনায় খোকন বিশ্বাস (৪০) নামে একজন নিহত ও অজ্ঞাতনামা ৩ জন আহত হয়েছে। নিহত খোকন বিশ্বাস ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে এবং ইক্ষু খামারের শ্রমিক। জানা গেছে, সকাল ৯ টার দিকে মুলাডুলি বাজার থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যানে ৩ জন যাত্রী নিয়ে দাশুড়িয়া অভিমুখে যাওয়ার সময় দাশুড়িয়া থেকে নাটোরগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী খোকন বিশ্বাস নিহত হয় এবং ভ্যানের চালকসহ অপর ২ জন যাত্রী আহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ’ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং ঘাতক প্রাইভেটকারটি থানা হেফাজতে নেয়া হয়েছে বলে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!