শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার  আসামি দিপু গ্রেফতার,এর আগে গ্রেফতার হয়েছে হাজেরা 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার  আসামি দিপু গ্রেফতার,এর আগে গ্রেফতার হয়েছে হাজেরা

স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল।

গ্রেফতারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

বুধবার মধ্যরাতে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ঈশ্বরদী থানা পুলিশ হাজেরা খাতুন (৬৫) নামে এক জনকে গ্রেফতার করেছে। সে এই হত্যা মামলার প্রধান আসামী হাতকাটা টুনটুনির নানী।  উল্লেখ্য, গত ১৮ নভেম্বর’২৪ সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে ইউনুস আলীর ছেলে ওয়ালিফ  হোসেন  মানিক (৩৫) দূর্বৃত্তের গুলি ও অস্ত্রাঘাতে খুন হয়। এব্যাপারে  ঈশ্বরদী থানায় ১২ নামীয় ও ৬/৭ জন কে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় এপর্যন্ত ২ জন আসামী গ্রেফতার হলো। অন্য আসামীদেরও গ্রেফতার করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!