শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী গ্রেফতার
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদ দাতা।। ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা মামলায় নাজিমুদ্দিন রনি(৩৭)নামের একজনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী সেরশাহ রোডের আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম খানের ছেলে।
গতকাল ১৮ জুলাই’২৫ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর এর নেতৃত্বে ঈশ্বরদী পুলিশ ফাড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেনসহ পুলিশের একটি চৌকশ দল শহরের অরনকোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর সার্বিক তত্বাবধানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ঈশ্বরদী থানার মামলা নং ১০(৮)২৪ এর এজাহার নামীয় আসামী। তাকে আজ সকালে পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!