শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ১জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ১জন গ্রেফতার
———
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।
ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলায় মুক্তার হোসেন (৫৮) নামক একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গতকাল ১৪ মার্চ’২৫ রাত ১১ টার দিকে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত আগস্টের প্রথমার্ধে ঈশ্বরদীর দাশুড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হয়। এব্যাপারে ১৯ আগস্ট’২৪ তারিখে ওসামা হোসেন নামে একজন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করে। যার নম্বর ১২। এই মামলায় উল্লেখিত মুক্তার হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, মামলা দায়ের করার পর থেকে এ পর্যন্ত মোট ৫৬ জনকে গ্রেফতার করা হলো।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!