শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত
___________________
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

ঈশ্বরদীতে পৃথক পৃথক আয়োজনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামানায় কোরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর’২৫) সকালে ঈশ্বরদী রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া পিন্টুর নেতৃত্বে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। এসময় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা অলিউল্লাহ।
এসময় বিএনপি সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহরের পোস্ট অফিস মোড়স্থ পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় হাবিবুর রহমান হাবিব সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে ও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে কোরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে অনুরূপ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!