শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে পৃথক অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গত বুধবার (৪ ডিসেম্বর’২৪)আনুমানিক সন্ধ্যা পৌঁনে ৭ টার সময় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪০) কে এবং রাত পৌঁনে ১১ টার সময় ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন রেল লাইনের পাশে থেকে মুরাদ (২৮) নামে আরেক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয় ।

গ্রেপ্তারকৃত মো: রেজাউল করিম (৪০)মাজদিয়া স্কুল পাড়ার মৃত গোলজার হোসেনের ছেলে এবং মো: মুরাদ (২৮) নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুরের নান্নু প্রামাণিকের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম শহীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন , ঈশ্বরদী থানার এসআই (নিঃ) মো. আতাউল এবং এএসআই আব্দুল বারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লেখিত স্হানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ রেজাউল করিম কে গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লেখিত স্হানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাঁসহ মুরাদকে গ্রেফতার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ঈশ্বরদী থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!