শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গ্রেফতার-১

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গ্রেফতার-১
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করার অভিযোগে তুফান প্রামানিক (৩২) নামে এক জেলেকে আটক করেছে নৌ- পুলিশ।
‎বৃহস্পতিবার (৯ অক্টোবর’২৫) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা নদীর পাকশী এলাকা থেকে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে।
‎আটক তুফান প্রামানিক ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কামালপুর গ্রামের আকতার প্রামানিকের ছেলে।
‎লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান , বর্তমানে পদ্মা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অবস্থায় কেউ নিয়ম ভঙ্গ করে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎তিনি আরও জানান, আটক জেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারা দেশের মত ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ শিকারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার, কারণ এই মৌসুমে সাগর থেকে মা ইলিশ পদ্মা নদীতে পোনা ছাড়ার জন্য আসে। আর এই সুযোগে কিছু অসাধু মাছ শিকারী মা ইলিশ অহরোন করে।
উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ শিকার সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!