বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে নিখোঁজের প্রায় ৫২ ঘন্টা পর ভ্যান চালকের লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে নিখোঁজের প্রায় ৫২ ঘন্টা পর ভ্যান চালকের লাশ উদ্ধার
——-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। নিঁখোজের প্রায় ৫২ ঘন্টা পর অবশেষে পাওয়া গেল ভ্যান চালক ঈমান আলী(৫৬)’র লাশ। ঈশ্বরদী -পাবনা মহা সড়কের পাকুড়িয়া পাবনা সুগার মিলের পাশের জঙ্গল থেকে আজ বুধবার(১৫ অক্টোবর’২৫) সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ ।
নিহত ঈমান আলী ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকার জয়নাল আলীর ছেলে ।

পরিবার ও থানাসূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ অক্টোবর’২৫) সন্ধ্যা ৬ টার দিকে ঈমান প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। কিন্তু অন্যদিনের মতো পরের দিন সকালে বাড়ি ফেরে না। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিল হয়তো দুরে কোথাও ভাড়া নিয়ে গেছে। কিন্তু দুপুর অবধী বাড়ী না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখন তারা বিভিন্ন জায়গায় খোজাখুঁজি শুরু করে। কিন্তু কোন সন্ধান মেলে না। অবশেষে আজ উল্লেখিত সময়ে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরুত হাল রিপোর্ট সম্পন্ন করেছি। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেলা মর্গে প্রেরণ করা হবে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
এব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, নিহত ঈমান আলী ব্যাটারী চালিত ভ্যান চালক। প্রতি রাতেই সে ভ্যান চালিয়ে পরের দিন সকালে বাড়ী যায়। কিন্তু ঐদিন রাতের কোন এক সময় ছিনতাইকারীরা তাকে বেঁধে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ভ্যানটি ছিনতাই করাই মূলত হত্যার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এছাড়াও হত্যার আর কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!