শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে দুর্বৃত্তের হাতুড়ি পেটায় কলেজ ছাত্র গুরুতর আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে দুর্বৃত্তের হাতুড়ি পেটায় কলেজ ছাত্র গুরুতর আহত
স্টাফ রিপোর্টার।। আজ ২৭ সেপ্টেম্বর’২৪ সন্ধায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চর মিরকামারী ত্রীমোহনী এলাকায় একদল দুর্বৃত্ত রাতুল (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। সে চরমিরকামারি গ্রামের মজিদ সরদারের ছেলে।
জানাগেছে, সন্ধার সময় মটর সাইকেল যোগে অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত রাতুলকে তার বাড়ীর নিকট থেকে জোর পূর্বক মটর সাইকেলে উঠিয়ে নিয়ে উল্লেখিত এলাকার একটি পরিত্যক্ত ভবনে কয়েকজন মিলে হাতুড়ি দিয়ে হাতে পায়ে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। ঘটনাটি টের পেয়ে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসক জানিয়েছেন।
কি কারণে দুর্বৃত্তরা তাকে এমন নির্দয়ভাবে হাতুড়ি পেটায় জখম করলো তা এসংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদকে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে অফিসারসহ পুলিশ ফোর্স পাঠিয়েছেন ও বাদীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!