বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

ঈশ্বরদীতে ট্রেনে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ঈশ্বরদীতে ট্রেনে আগুনের ঘটনায় সন্দেহভাজন আসামী গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের ওয়াশফিটে মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন সুমন (৩২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের ফতেমোহাম্মাদপুর রেলওয়ে হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।
গ্রেফতার সুমন ঈশ্বরদী শহরের রহিমপুরের শৈলপাড়া গোরস্তান সংলগ্ন তাইজুল ইসলামের ছেলে।
রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, গত সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের উত্তরপাশে ওয়াশফিটে ধৌত করার জন্য ঢাকা-ঈশ্বরদী-রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রেল রুটে চলাচলকারী মেইল-৯৯ ট্রেনটি ইঞ্জিন ছাড়া রাখা ছিল। এই সময় ট্রেনটি ৫৫৫৬ নং (ছ-কোচ) বগিতে ৭/৮ জনের একটি দুর্বৃত্তদল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঈশ্বরদীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোচটি ভেতরের ১১ টি সিট পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির দায়িত্বে থাকা এসআই হারুনুজ্জামান রুমেল বলেন, এই ঘটনায় রেলওয়ের স্টেশন সুপারিন্টেন্ড (এসএস) মোঃ মহিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় থানা পুলিশ সুমন নামের সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বলে শুনেছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার আটক সুমনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে।  আটকের পর জিজ্ঞাসাবাদে সুমন ট্রেনের বগিতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে। ###

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!