শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৫টি ঘর ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা –

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৫টি ঘর ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১৫ মার্চ’২৫ সকাল পৌনে ১০ টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকূলনগরে সফের প্রামাণিকের বাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হলে কাপড়চোপড়, আসবাবপত্র, মটরসাইকেল, নগদ অর্থ সহ ৫টি বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ১০ লাখ টাকা।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তেই তা বিকট আকার ধারণ করে ওই পরিবারের ৫টি বসতঘর, ঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র সহ সমস্ত মালামাল ও একটি মোটরসাইকেল পুড়ে ভষ্মিভূত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এদিকে ঈদের সামনে অনাকাঙ্ক্ষিত এমন দূর্ঘটনায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে ওই পরিবারটি। এসংবাদ লিখা পর্যন্ত আর্থিক সহায়তার হাত বাড়িয়ে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। পরিবারের সকলেরই আশ্রয়কেন্দ্র এখন খোলা আকাশের নীচে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!