মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ জাল বিক্রি ও পরিবহনের দায়ে দু’জনের অর্থদন্ড

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায়
নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এরা হলেন, পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী আজমত উদ্দিন ও সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ শরিফ।এসময় যেখান থেকে ১৮ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে তা জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার শরৎনগর বাজার ও উপজেলার ভেড়ামারার বাজার এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা,থানার সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) আকরামুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার জানান,মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট আইনের ৫(১) ধারা মোতাবেক দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!